শনিবার ১৫ মার্চ ২০২৫ - ১৭:৫৯
ইমাম হাসান ও হুসাইন (আ.)’র নেক পরামর্শ দেওয়ার সঠিক পদ্ধতি

একদিন ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.) একজন বৃদ্ধকে ভুলভাবে ওযু করতে দেখলেন। তারা সরাসরি তাকে সংশোধন করার পরিবর্তে বিনয় ও শিশুসুলভ সম্মানের সাথে তাকে তাদের ওযু বিচার করতে বললেন। এই ভদ্র আচরণ শুধু বৃদ্ধকে তার ভুল বুঝতে সাহায্য করেনি, বরং ইসলামী আখলাক ও সঠিক পদ্ধতিতে নেক পরামর্শ দেওয়ার একটি চিরন্তন শিক্ষা প্রদান করেছিল।

হাওজা নিউজ এজেন্সি: “দস্তনহয়ে নামাজ (নামাজের গল্প)” বইটি মানুষের গল্প শোনা ও পড়ার আগ্রহকে অগ্রাধিকার ভিত্তিতে লেখা হয়েছে। এই বইয়ে নামাজ সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক গল্প রয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। 

ইসলামী আখলাকের একটি চমৎকার উদাহরণ

একদিন ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.), যারা তখনও শিশু ছিলেন, একজন বৃদ্ধকে ভুলভাবে ওযু করতে দেখলেন। 

তারা তার কাছে গিয়ে বললেন, “দাদাভাই! আপনি কি দেখবেন এবং বলবেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কার ওযুটি বেশি সঠিক?”

তারপর তারা ওযু করা শুরু করলেন। যখন তাদের ওযু শেষ হলো, বৃদ্ধ তার ভুল বুঝতে পেরে বললেন, “মাশাআল্লাহ! তোমাদের ধন্যবাদ! তোমাদের উভয়ের ওযুই সঠিক। আমার ওযু ভুল ছিল।”

সূত্র: খ’নেভোদেহ দার ইসলাম, আয়াতুল্লাহ মাজাহেরী, পৃষ্ঠা: ১৭৭-১৭৮

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha